হোম > সারা দেশ

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আহত ২

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করেছে আতাউর রহমান বিপুল (৫০) নামের এক ইলেকট্রিশিয়ানকে। এ সময় তার পরিবারের ২জনকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কা জনক।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের আতাউর রহমানে সাথে প্রতিবেশী চাচাতো ভাই মৃত সানোয়ার হোসেন তোতার পুত্র আসাদুজ্জামান আপেলের ১৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমিতে চাষাবাদের জন্য জঙ্গল পরিষ্কার করে মাটি সমতল করার কাজ করছিল আতাউর রহমান।

এ সময় আসাদুজ্জামান আপেলের নেতৃত্বে তার মাতা আয়েশা বেওয়া, তুহিনা খাতুন, তার পুত্র তানিম, তাহসিন, তমাল, বেবী, তার পুত্র বিন্দু, আপেলের ভাগনে রাব্বী, সাজিদসহ ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে নিহতের পরিবার দাবি করে। ধারালো অস্ত্রের আঘাতে আতাউর রহমান বিপুলের ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। তাকে বাঁচাতে মা আসমা বেওয়া ও তার স্ত্রী মুক্তা বেগম এগিয়ে এলে অস্ত্রধারীরা তাদেরও কুপিয়ে আহত করে। আসমা বেওয়ার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করে।

সরিষাবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের আরএমও ডা. রবিউল ইসলাম বলেন, গুরুতর আহত দুই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁন মিয়া বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ