হোম > সারা দেশ

উখিয়ায় ডাকাতের গুলিতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানি পূর্ব নুরার ডেইল এলাকায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আপন ছোট ভাই। গতকাল সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল সশস্ত্র ডাকাত পূর্ব নুরার ডেইল এলাকায় হানা দেয়। ডাকাতরা বাড়িতে ঢুকে লুটপাট শুরু করলে বাড়ির লোকজন বাধা দেয়। এ সময় ডাকাত দল গুলি চালায়। এতে মৃত ইসহাক আহমদের ছেলে নুরুল আলম বাবুল (৪০) ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হন তার ছোট হাছন, যাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকার রাজাউল করিম জানান, এশার নামাজের পর পাহাড় থেকে হঠাৎ একদল ডাকাত নামলো। তাদের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে এল দুই ভাই। ডাকাতদের একজনকে হঠাৎ একজন ভাইকে চিনে ফেলল—‘তুই তো ও!’ বলে সঙ্গে সঙ্গে গুলি ছুঁড়ে দেয়। অন্য ভাইকে তারা বেধড়ক মারধর করে পালিয়ে যায় পাহাড়ের দিকে। ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত শুরু করেছেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, উপজেলার নিদানিয়া পূর্ব নুরার ডেইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে গুলি চালানোর ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ