হোম > সারা দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুন্ডের বাংলাবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১০ টি ফার্ণিচারের শোরুম পুড়ে গেছে। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।

ফায়ার সার্ভিস জানায়, এলাকাটিতে স্ক্র্যাপ জাহাজের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হতো। রাস্তার পাশের মার্কেটগুলোতে ফার্ণিচার ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হলেও তার পেছনে কয়েকটি পয়েন্টে অবৈধভাবে জাহাজের পোড়া তেল ও মোবিল প্রক্রিয়াজাত করা হতো। এমনই একটি তেল প্রক্রিয়াজাত কারখানা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একে একে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের পেছনের তেল প্রক্রিয়াজাত কারখানাগুলোতে বিপুল পরিমান তেলের মজুদ ও দোকানগুলোতে শুকনো কাঠের ফার্ণিচার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক