হোম > সারা দেশ

মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তি নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কিশোরগঞ্জ থেকে আন্ত:নগর এগারো সিন্দুক প্রভাতী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় সিদ্ধেশ্বরী কালীবাড়ি রেলক্রসিংয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল আব্দুল মজিদ। এ সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারো সিন্দুক প্রভাতী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়াা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ