হোম > সারা দেশ

সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ এ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী পায়েল (৩২)'কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার দুপুরে র‌্যাব-১১'র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. জহিরের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলাও রয়েছে।

এর আগে শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ নামক প্রতিষ্ঠানে ৫০/৬০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী প্রবেশ করে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লক্ষ ৩১ হাজার নয়শ পঞ্চাশ টাকার মালামাল লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে ৩০ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৪৯) দায়ের করেন।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ