হোম > সারা দেশ

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ বিন আহমেদ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার আলী আহমেদ টুংকুর ছেলে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলায় মামলা দায়ের করেন। এমামলায় আব্দুল্লাহ বিন আহমেদ এজাহার ভুক্ত আসামি।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

হলদিয়া ইউপিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাসুদ

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

মেয়েদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে নানা উদ্যোগ গ্রহণ নিয়েছে সরকার

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ