হোম > সারা দেশ

জামায়াতের নির্বাচনি অফিস ও মাদ্রাসার বাসে আগুন, ডা. তাহেরের তীব্র নিন্দা

কুমিল্লা প্রতিনিধি

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনি অফিস ও একটি মাদ্রাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সোমবার (১৯ জানুয়ারি) তার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনি অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনি কার্যালয় ও দোকানে এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ডা. তাহের আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিতে ও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীন উদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে।

তিনি বলেন, ‘জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনি যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে সাধারণ নাগরিকদের আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস ও নির্বাচন বানচাল করা তথা প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র।

এমন কর্মকাণ্ডকে রুখে দিতে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক