হোম > সারা দেশ

টাঙ্গাইলে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

ঢাবি সংবাদদাতা

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পারা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার কামারচর গ্রামের মৃত মোনছের মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল (৫০), আমজাদের দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাতুল মন্ডল (২৪)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিল আমজাদ ও তার পরিবারের সদস্যরা। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হয়। আহত হয় নারী ও শিশুসহ তিনজন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ