হোম > সারা দেশ

নোয়াখালীতে ‘আজরাইল’ এর ছেলে মোজাম্মেল গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান পলাতক আসামি মোজাম্মেল হোসেন মোজামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মোজাম্মেল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ওরফে আজরাইলের ছেলে।

রোববার দিবাগত রাতে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ২০১৯ সালে চেয়ারম্যান মোজাম্মেলের বাড়ির কেয়ারটেকার ইসমাইলের রহস্যজনক মৃত্যু হয়েছে। কেয়ারটেকারের মৃত্যুর সংবাদ নিতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন স্থানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমনকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়েছিল। এই ঘটনায় সুমন চরজব্বর থানায় মোজাম্মেলের বিরুদ্ধে মামলা করেছে। ২০১৭ সালে ৪ অক্টোবর রাতে বিচার প্রার্থী এক নারী তার কাছে যান। তিনি ওই নারীকে আটক রেখে রাতভর ধর্ষণ ও মারধর করেন। এই ঘটনায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এ, তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় মোজাম্মেল জেল খেটেছেন। ২০১৮ সালে ভুইয়ার হাট এলাকায় সড়কের পাশে সাধারণ মানুষের লাগানো দুই শত গাছ জোরপূর্বক কেটে নেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া ধর্ষণ চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে মোজাম্মেল এর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েকদিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিল।

এমএস

তরুণীর ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার