হোম > সারা দেশ

দুমকিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমার দেশ পাঠক মেলা'র আয়োজনে দুমকিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দুমকি নতুন বাজার আল মামুন সুপার মার্কেট এর সামনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক দৈনিক আমারদেশ দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আমারদেশ পাঠক মেলা' দুমকি উপজেলা আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবিপার্টির কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

বক্তারা ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতি বিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি'র সহ সভাপতি সহিদুল ইসলাম, আনন্দ টিভি'র মিজানুর রহমান, মোঃ জসীমউদ্দিন দৈনিক আমার সংবাদ, রাজিবুল ইসলাম রন্টি দৈনিক কালবেলা, আতিকুর রহমান দৈনিক মানবকণ্ঠ, সুমন মৃর্ধা দৈনিক আমাদের সময়, সোহান দৈনিক প্রতিদিনের সংবাদ, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল্লাহ, লেবুখালী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন, দুমকি উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ খান, শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা সহবিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

বকশীগঞ্জে আলুর বাজারে অস্থিরতা, লোকসানের আশঙ্কায় চাষিরা