হোম > সারা দেশ

নাফ নদী থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের পানিসীমা অতিক্রম করে নাফ নদীর মোহনা থেকে তিন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় না জানা এক কিশোর।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার সকালে তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। এর আগেও ওই এলাকা থেকে ২০-২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি বলেন, নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবসময় জেলেদের মাঝে আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে আমাদের ধরে নিয়ে যায়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবরটি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জুলাইযোদ্ধা খুন, অপরাধী যেই হোক—ছাড় নেই: বাবর

ঘুষের টাকাসহ উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে গ্রেপ্তার

শাবিপ্রবিতে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা, বিজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার

পদ্মার ৯ কেজির আইড় বিক্রি হলো সাড়ে ২২ হাজার টাকায়

স্ত্রীর শিলের আঘাতে স্বামীর মৃত্যু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিনেতা তমালসহ দুজন কারাগারে

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে যাওয়ার পথে ভারতীয় নারী আটক

ছেলের বিয়েতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু