হোম > সারা দেশ

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে বিল্লাল (৪৫ ) নামের এক ডাকাত নিহত এবং তার সহযোগী এক নারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল (৪৫) এবং তার সহযোগী লাভলী (২৫)সহ ১০ /১২ জনের একটি ডাকাতদল। তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে। পালানোর চেষ্টা করার সময় ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের দক্ষিণপাশে ওয়াসার লাইনের কাছাকাছি ধরে ফেলে এলাকাবাসী। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

অন্যদিকে, সহযোগী লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রূপগঞ্জ—আড়াইহাজার জোনের সার্কেল অফিসার মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ডাকাত বিল্লালের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আহত ডাকাত লাভলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, আমি ডাকাত না। আমি খারাপ কাজ করি। মানুষ দেখে ভয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে গ্রামের মানুষ আমাকে অনেক মারধর করেছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে আটক নারী ডাকাত কিনা তা নিয়ে তদন্ত চলছে।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক