হোম > সারা দেশ

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবা বড়ি সহ আটক বিএনপি নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬) কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার রাতে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা-পুলিশ। তার বাড়ি পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লায়। সে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল হকের ছেলে।

পুলিশ বলছে, শিমুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ৭ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তবে বিএনপি নেতা শামসুল হকের দাবি, তার ছেলেটা নেশাগ্রস্ত । কোনভাবেই তাকে নেশা ছাড়াতে পারছিলেন না। তাই নিজেই ছেলেকে পুলিশের নিকট ধরিয়ে দিয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন শিমুল ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বেচপাড়া এলাকার পলাশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় শিমুলকে আটক করা গেলেও পলাশ কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আটক হওয়া শিমুলকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ