হোম > সারা দেশ

শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ১০.২ ডিগ্রি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রচন্ড শীতে মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণিগুলোও কাহিল হয়ে পড়েছে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাল। জেলায় তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন থেকে জেলায় তাপমাত্রা উঠা নামা করেছে। গতকাল বুধবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১০ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতে লোকজন ঘর থেকে বের পারছে না। শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া ও দিনমজুর মানুষেরা কষ্টে রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৫) দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক