হোম > সারা দেশ

সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

ঝিনাইদহে আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আমার দেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩ অধ্যাদেশের প্রত্যেকটিই আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আদালতের রায় ঠিক না বেঠিক, সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিন্ধান্ত নেব। মানবতাবিরোধী বিচার প্রক্রিয়া চলমান থাকবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে।

মামলাজট সস্পর্কে আইনমন্ত্রী বলেন, আমরা ক্ষমতা পেয়েছি গত এক সপ্তাহ আগে। সঠিক সময়ে সবই জানতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ দেওয়া হয়েছে, তার প্রত্যেকটি অধ্যাদেশ বিল আকারে পেশ করব। প্রথম অধিবেশনের প্রথম দিনে ১৩৩টি অধ্যাদেশ আছে। ১৩৩টি অধ্যাদেশই পেশ করব।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারিভাবে যেটা বরাদ্দ হবে, সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রত্যকটা পয়সা খরচ হবে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে হবে। যদি কেউ দুর্নীতির আশ্রয় নেয়, তবে তার চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।

আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।

তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স। সন্ত্রাস, রাজনৈতিক দুবৃত্তায়ন, হানাহানি, মারামারি সমস্ত কিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমারা নির্দেশ দিয়েছি। কারণ গুটিকয়েক মানুষের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আমি সমগ্র বাংলাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাকে লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গায় রাখব।

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

ধর্ষকদের শেকড়সহ উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

জামায়াতের এমপিকে অবহেলার অভিযোগ ডিসির বিরুদ্ধে, রংপুরে তোলপাড়

সামাজিক ইফতার বন্ধে পুলিশ পাঠালো বিএনপি নেতা

ভোলায় শিশুকে গুলির হুমকি দিয়ে স্বীকারোক্তি আদায়

গাজীপুরে পৃথক স্থানে দুইজনের আগুনে পোড়া লাশ উদ্ধার

ইভটিজিংয়ে বাধা দেয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে মন্ত্রী, এমপি ও বিরোধী দলীয় নেতা

রংপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার