হোম > সারা দেশ

রূপগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষ্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি আইয়ুব খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(সার্কেল) মেহেদী ইসলাম জানান, গ্রেফতারকৃত আইয়ুব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের হয়রানি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা ছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরো জানায়, ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ