হোম > সারা দেশ

হ‌রিনাকুন্ডু‌তে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদ‌হের হ‌রিনাকুন্ডু উপজেলার হা‌কিমপুর গ্রা‌মে আজ মঙ্গলবার ভো‌রে গ্রাম্য আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে একজন নিহত হ‌য়ে‌ছে। নিহতের নাম মোঃ মোশা‌রফ হো‌সেন (৩৭)। সে ঝিনাইদহ জজ‌কো‌র্টে আইনজীবী সহকারী হি‌সে‌বে কর্মরত ছি‌লো।

হ‌রিনাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান জানান, আজ ভো‌রে হ‌রিনাকুন্ডু উপ‌জেলার হা‌কিমপুর গ্রা‌মের খ‌বির মন্ড‌লের দুই ছে‌লে না‌সির হোসেন ও মোশারফ হো‌সেন একসা‌থে বা‌ড়ির পার্শ্ববর্তী জ‌মি‌তে কলা কাট‌তে যায়।

এসময় পূর্ব শত্রুতার জের ধ‌রে একই গ্রা‌মের সাইদ, আকুল ও বকু‌লের নেতৃত্বে ক‌তিপয় সন্ত্রাসী দুইভাইকে এলোপাথা‌ড়ি কু‌পি‌য়ে জখম ক‌রে। প‌রে মারাত্মক আহত অবস্থায় উভয়‌কে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে ডাক্তাররা ছোট ভাই মোশারফ‌কে মৃত ঘোষণা ক‌রে। আহত বড়ভাই না‌সির‌কে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তার অবস্থা আশংকাজনক ব‌লে চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন।

এ ব্যাপা‌রে হ‌রিনাকুন্ডু থানায় মামলা দা‌য়ে‌রের প্রক্রিয়া চল‌ছে ব‌লে ওসি জানান।

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার