হোম > সারা দেশ

মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে কলেজছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঝিনাইদহ শহরতলীর পাগলাকানাই বাঁকাব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন (১৯) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

রোববার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তামান্না ইয়াসমিন কোটচাঁদপুর উপজেলা দোঁড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে এবং সরকারি কেসি কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ জা‌নায়, তামান্না ঝিনাইদহ শহ‌রের পাগলাকানায় এলাকার একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করতেন। শনিবার পরীক্ষা শেষে তিনি গ্রা‌মের বাড়িতে গি‌য়ে‌ছি‌লেন।

রোববার ছাত্রাবাসের মালিক মারা যাবার খবর পেয়ে তি‌নি পিতার সা‌থে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে আসেন। প‌রে বাড়ি ফেরার পথে পাগলাকানাই বাঁকাব্রীজ এলাকায় তামান্না পিতাসহ সড়ক দুর্ঘটনায় পতিত হন।

তামান্নার পিতা আব্দুল মান্নান জানিয়েছেন, পাগলাকানাই বাঁকাব্রী‌জের কাছে পৌছামাত্র সামনে একটি ইজিবাইককে সাইড দিতে গেলে তামান্নার গলার ওড়না মোটরসাইকেলের চাকার সাথে জ‌ড়ি‌য়ে যায়।

প‌রে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যান। তামান্নার পিতা ঝিনাইদহ সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

যন্ত্রপাতি অচল, জোড়াতালিতে চলছে রমেক হাসপাতাল

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন