হোম > সারা দেশ

তরুণ উদ্ভাবক জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ-এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তারেক রহমানের পক্ষ থেকে শনিবার চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ওয়াইস) ২০২৫ ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের প্রায় দুই শতাধিক দলের মধ্যে থেকে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জিহাদ-এর প্রতিনিধিত্বই সেরা প্রমাণিত হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবক জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

এদিকে, তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সাথে উপস্থিত ছিলেন তার মা মোছা. নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসমিন ঈশিতা এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিতূল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সদরের পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ। মধ্যবিত্ত ঘরের সন্তান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

যন্ত্রপাতি অচল, জোড়াতালিতে চলছে রমেক হাসপাতাল