হোম > সারা দেশ

হত্যার ১০ দিন পর অটোচালকের লাশ উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ১০ দিন পর মহসিন মিয়া (২৪) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মহসিন মিয়া উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ার গ্রামের আয়েত আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বুধবার রাতে হত্যাকাণ্ডে জড়িত পার্শ্ববর্তী গ্রামের মন মিয়ার ছেলে রাসেল মিয়াকে চট্টগ্রাম থেকে আটক করেছে। তার দেয়া তথ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আয়েত আলী বাদি হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবার জানায়, অটোচালক মহসিন মিয়া কিছুদিন আগে পাশের গ্রামের রাসেল মিয়ার মিয়ার কাছে একটি মোবাইল বিক্রি করে। সেই মোবাইলের ব্যবহৃত নাম্বারগুলো সংরক্ষণের জন্য মোবাইলটি নিয়ে আসে। কিন্তু তা ফেরত দিতে বিলম্ব হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১৬ ডিসেম্বর রাতে রাসেল মিয়া মহসিনকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল মহসিন।

তাকে পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে ১৮ ডিসেম্বর রাসেল মিয়ার বিরুদ্ধে কসবা থানায় জিডি করে পিতা আয়াত আলী। পরে প্রযুক্তির সহায়তায় রাসেল মিয়াকে বুধবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে রাসেল তার সহযোগী রিপান মিয়াকে সাথে নিয়ে মহসিনকে হত্যার দায় স্বীকার করে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে। বাকী আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

চৌদ্দগ্রামে ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার