হোম > সারা দেশ

শিক্ষার্থীদের ওপর হামলা ও বাকৃবি বন্ধ ঘোষণায় ছাত্রদল-শিবিরের প্রতিবাদ

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা ও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণায় ছাত্রদল ও ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট সন্ধ্যায় কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বিপুল সংখ্যক বহিরাগত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বহিরাগতদের মিছিলে জয়বাংলা স্লোগান শোনা যায় এবং এসময় পিটিয়ে বহু শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বহিরাগতদের মিছিল থেকে ছাত্রীদের উপর সর্বপ্রথম হামলা চালানো হয়। এমনকি হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা লাইব্রেরি ও দোকানপাটে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর তৎপরতা চালায়নি। এভাবে প্রশাসন সার্বিকভাবে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা তাদের বিবৃতিতে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের বর্বরোচিত হামলা এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, হামলায় নারী শিক্ষার্থী হেনস্তাসহ বহু শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অনেকেই গুরুতর অবস্থায় ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী