হোম > সারা দেশ

দোহারে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার দোহারে ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত কলেজ শিক্ষার্থী মো. হৃদয়ের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় উপজেলার নারিশা খালপাড় গ্রামের জালাল মৃধার ছেলে।

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত হৃদয়ের গ্রামের বাড়ি ও তার শিক্ষা প্রাঙ্গনে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় একটি বালুর ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয় দোহারের পদ্মা কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয় ও তার বন্ধু শিহাব। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চারদিন আইসিইউতে থাকার পর শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন হৃদয়। ।

তরুণীর ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার