হোম > সারা দেশ

‘শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয় ভারতের সেবাদাসী’

খুলনায় জামায়াত আমির

খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন ভারতের সেবাদাসী।

বৃহস্পতিবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনারা শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্ব দেখবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেন কেন?

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিলেন। সর্বশেষ তার দলের নেতাকর্মীদের দু:খের সাগরে ভাসিয়ে চলে গেলেন। তাদের (আ.লীগের) উন্নয়ন ছিল মুখে মুখে। উন্নয়নের মহাসড়ক আর রোল মডেল দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের। তারা দেশকে একটি কবরস্থানে পরিণত করেছিল। যেখানে মানুষের হাসি কান্না দেখা যায় না। শুধু একটি গোষ্ঠী নয় বরং একটি পরিবারকে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব গুম, খুন, হত্যা, গণহত্যা করা হয়েছে সব খুনের বিচার জনগণ চায়। সেনা হত্যা, আয়নাঘরের হত্যা, জামায়াত নেতাদের হত্যা সর্বশেষ ছাত্র-জনতাকে গণহত্যা সব হত্যার বিচার করতে হবে।

এর আগে সকাল সাড়ে সাতটায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামায়াতের পথসভায় বক্তব্য রাখেন।

পাইকগাছার পথসভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক

মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল।

সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াত আমির মাওলানা শাহীদুর রহমান।

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

অষ্টম চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

ভার্চুয়ালি শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার