হোম > সারা দেশ

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের বেগমগঞ্জের পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা, ভাবি লাবনী, ভাতিজি রেশমী, লামিয়া ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা ও বৃদ্ধা নানী। তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। এতথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত প্রবাসী বাহার উদ্দিনের পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর ৫টা সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, এ ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা