হোম > সারা দেশ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

মাহবুবুল হক খান, দিনাজপুর

প্রচন্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে লোকজন বাইরে বের হতে পারছে না। তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার মধ্য রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। ৯টার পর কুয়াশা কেটে গিয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর সূর্য উঁকি দিলেও তেমন তাপ নেই। হিমেল বাতাস বইছে। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম। অফিসগামি মানুষ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৭ জানুযারি ২০২৫) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার।

গতকাল রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আরো জানান, চলমান শৈত্য প্রবাহটি অব্যাহত রয়েছে এবং এটি দিনাজপুর, পঞ্চগড়, নওগাঁ, রাজশাহীসহ আরো কিছু স্থানে বিস্তার লাভ করেছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ