হোম > সারা দেশ

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন আদিলুর রহমান

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদের কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম, টি আই (এডমিন) সালেকুজ্জামানসহ বগুড়ার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

শহীদ পরিবারের সদস্য উজ্জ্বল হোসেন জুবায়েল, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান, মা রোকেয়া বেগম, শহীদ শিমুলের বাবা মজিবুর রহমান, সন্তান মো. সোয়াইব হোসাইন, শহীদ সিয়াম শুভর মা শাপলা খাতুন উপস্থিত ছিলেন। উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন।

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা

পুলিশ ও সাংবাদিকসহ আহত ৩, পুলিশের গাড়িতে আগুন

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি