হোম > সারা দেশ

মাদারীপুরের যুব মহিলা লীগ নেত্রী নার্গিস ঢাকায় গ্রেপ্তার

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন।

বিষয়টি উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূইয়ার বরাতে নি‌শ্চিত ক‌রে‌ছেন মাদারীপুরের অতিরিক্ত পু‌লিশ সুপার চাতক চাকমা।

তিনি বলেন, নার্গিস আক্তার সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত। শনিবার ভোরে তাকে উত্তরার তিন নম্বর সেক্টরের ৪ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটমোহরে আধিপত্য বিস্তার নিয়ে দুজন গুলিবিদ্ধ !

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

সংরক্ষিত আসনে প্রার্থী হতে খুলনার নেত্রীদের দৌড়ঝাঁপ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ লাশ পরিবারের কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

মোংলায় মাতম, একই পরিবারে ৯ লাশ

ঈদ ঘিরে কুমিল্লায় বাড়ছে চুরি-ছিনতাই, আতঙ্কে ক্রেতারা

উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা

রাজশাহীতে সংগঠন গোছাতে তৎপর আ.লীগ নেতারা