হোম > সারা দেশ

মাধবপুরে রাবার ড্যামে ডুবে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরের বহরায় সোনাই নদীর রাবার ড্যামে পানিতে নেমে নিখোঁজ জলিলের লাশ আজ সোমবার (৯ জুন) উদ্ধার করা হয়েছে। সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা এটি উদ্ধার করে। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সেখানে যান। এসআই অঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হয় বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে জলিল। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও জলিলের কোনো সন্ধান পায়নি।

আজ সোমবার আবারও তল্লাশি করার কথা জানিয়েছিলেন ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি