হোম > সারা দেশ

গোবিন্দগঞ্জে নারীসহ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কবরস্থানের পাশ থেকে এক ব্যক্তির এবং বাঁশ ঝাড়ের মধ্য থেকে অপর এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের একটি কবরস্থানের ভিটার মধ্যে সোমবার ভোরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে গিয়ে লাশটি বুলু মিয়া মণ্ডলের (৩৬)বলে তার পরিবারের লোকজন শনাক্ত করে। নিহত বুলু ওই গ্রামের মোখলেছ মণ্ডলের ছেলে।

অপর দিকে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে সোমবার বেলা আনুমানিক ১ টার দিকে শাহানারা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ওই গ্রামের বকুল মিয়ার স্ত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক পৃথকভাবে মরদেহ দু’টি সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মরদেহ দু’টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।

পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

হবিগঞ্জ সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা জব্দ

বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

আদালতে কাঁদলেন তনুর মা

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

পরিচয় ভুলে ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

শ্যালো মেশিন কাঁধে ফিলিং স্টেশনে কৃষক, সামাজিক মাধ্যমে আলোচনা

সাদুল্যাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

আমিনবাজার ল্যান্ড ফিল্ডে বর্জ্য থেকে সহসাই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা