হোম > সারা দেশ

ঈদের রাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

অভিযুক্ত ঘাতক সজীবের বাড়ি । ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে স্বামীর নির্যাতনে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলা চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের ৩নং ওয়ার্ডে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী সজীবের সঙ্গে এক সন্তানের জননী স্ত্রী ফিমার দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে পার্শ্ববর্তী প্রতিবেশী মজনু মিস্ত্রির পরিবারের লোকজন এ বিষয়ে কিছুই জানাতে পারেনি। ওই এলাকার মাহে আলম ও ইউসুফ জানান, সজীব বাসার সামনে দোকান করত। রাত ১০টার সময় তারা বাড়ি যাওয়ার পথে দোকানের কাছে ফিমাকে দেখেছিল। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

সজীবের সঙ্গে কোরবানি ঈদে গরুতে অংশ নেয়া ফারুক মিয়া জানান, সংবাদ পেয়ে ভোর ৬টার দিকে গিয়ে দেখি বাড়িতে অনেক লোকজন। সজীবের স্ত্রী ঘরের ভেতর সামনে মৃত অবস্থায় শুয়ে আছে। তবে তিনি জানান, আমি শুনেছি সজীব তার মাকে ১০ টাকা দামের এক প্যাক বিস্কুট দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া ও পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। নিহত ফিমা বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম বর্দারের মেয়ে।

ফিমার বড় ভাই রিপন দাবি করেন, তার বোনকে মারধর করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক সজীবকে বাড়ি পাওয়া যায়নি।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস আমার দেশকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে।

এমএইচ

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

মোংলায় কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা, গ্রেপ্তার ৬

সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ