হোম > সারা দেশ

কুমিল্লায় ট্রেনের কাটা পড়ে প্রাণ গেল নারীর

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর শাহ রৌশন দরগাবাড়ি মাজার এলাকায় ট্রেনের কাটা পড়ে ফাতেমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পারাপারের সময় সোমবার সকাল ৯ঘটিকায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ নারীর মৃত্যু হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, ‘আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি রেল দুর্ঘটনায় নিহত নারী অসতর্কভাবে রেল লাইন পারাপারের সময় ট্রেনের কাটা পড়ে তিনি নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন জানান-নিহত ফাতেমা আক্তার ট্রেনের ধাক্কায় মারা যাওয়া'য় তার শরীর কয়েকটি টুকরো হয়ে যায়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী