হোম > সারা দেশ

১০ মামলার আসামি যুবলীগ নেতা 'গাবলা সুমন' আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা সুমন(৩৫)প্রকাশ গাবলা সুমনকে আটক করেছে।

বুধবার ভোরে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে চৌদ্দগ্রাম ও ফেনী থানায় ১০টি মামলা রয়েছে।

বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ।

থানা ও সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে,বুধবার ভোরে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় গাবলা সুমনকে তার নিজ গ্রাম থেকে আটক করে। তার বিরুদ্ধে ৫টি এবং ফেনী থানায় আরও ৫টি মামলা রয়েছে। সেনাবাহিনী তার মোবাইল ফোন চেক করে পলাতক সাবেক স্থানীয় এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে তার যোগাযোগের প্রমাণ পেয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী গাবলা সুমনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করা হচ্ছে। পুরাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ