হোম > সারা দেশ

মাদারীপুরে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিলেন মা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় এ ঘটনা ঘটে।

ছেলের যন্ত্রণা সইতে না পেরে মা তাকে সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ছেলে। আড়িয়াল খাঁ নদে নিখোঁজ ১৫ বছরের নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল থেকেই ৬ বছরের মেয়ে ও ১৫ বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন ওই নারী। রাতে সেতুর ওপরে মানুষের চলাচল কমে এলে ছেলেটিকে পানিতে ফেলে দেন মা রিজিয়া বেগম (৪৫)।

বিষয়টি স্থানীয়রা দেখে রিজিয়াকে আটক করে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান শিল্পী অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু করে। তবে নিখোঁজ ওই প্রতিবন্ধীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদারীপুরের শিবচর থানার ওসি রতন শেখ জানান, প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে এমন কাণ্ড করেছে অভিযুক্ত রিজিয়া বেগম৷ তিনি ঘটনা স্বীকারও করেছেন।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ