হোম > সারা দেশ

মিরসরাইয়ের গৃহবধূর লাশ ঢাকায় উদ্ধার, স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

অভিযুক্ত স্বামী ওহিদুর রহমান অন্তর । ছবি: আমার দেশ

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় শিরিনা আক্তার (২৩) নামের মিরসরাইয়ের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ওহিদুর রহমান অন্তরকে (৩১) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশকোনার ৫৫০ নম্বর বাড়ির একটি ভাড়া বাসার কক্ষ থেকে শিরিনার লাশ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানা পুলিশ রাতে বিষয়টি নিশ্চিত করেছে।

শিরিনা চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতল গ্রামের রাজা মিয়ার মেয়ে। তিনি স্বামী অন্তরের সঙ্গে আশকোনার ওই বাসায় থাকতেন। অন্তর একই উপজেলার মাদবরহাট জমাদার গ্রামের নুর নবীর ছেলে।

পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শিরিনার লাশ ঝুলছিল। কক্ষের দরজা ভেঙে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিরিনার স্বজনদের অভিযোগ, কিছুদিন ধরে স্বামীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। গত বুধবার রাতেও শিরিনা ও অন্তরের মধ্যে ঝগড়া হয়েছিল বলে দাবি তাদের। এর আগে গত শুক্রবার অন্তরের পরিবারের লোকজন শিরিনার গ্রামের বাড়িতে হামলা চালিয়েছিল বলেও অভিযোগ করেন স্বজনরা।

শিরিনার ভাই আরাফাত আহমেদ অভিযোগ করেন, বিয়ের সময় শিরিনাকে দেওয়া স্বর্ণালঙ্কার তার বোনের শ্বশুরবাড়ির স্বজনরা রেখে দিয়েছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার দাবি, গ্রামের বাড়িতে থাকার সময়ও শিরিনাকে বিভিন্নভাবে বিরক্ত করা হতো এবং ঢাকায় যাওয়ার পরও সেই বিরোধ অব্যাহত ছিল।

আরাফাত আরও বলেন, গত শুক্রবার তাদের বাড়িতে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

দক্ষিণখান থানার এসআই জামিল হোসেন বলেন, শিরিনার গলায় ইউ আকৃতির দাগ ছিল। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় তার স্বামী অন্তরও বাসায় ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিরিনার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর স্পষ্ট হবে।

এমএইচ

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা