হোম > সারা দেশ

রামগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার গলা ও নাকে থাকা স্বর্ণ লুটে নেওয়া হয়।

মঙ্গলবার রাত দশটায় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পোলের গোড়া নামক স্থানে ঘটনাটি ঘটেছে । তাজিয়া বেগম কারী সাহেব বাড়ির আব্দুল মন্নানের স্ত্রী। ঘটনার সময় আব্দুল মন্নান বাড়ির পাশের একটি দোকানে ওষুধ আনতে গেলে তাজিয়া বেগমকে ঘরে একলা পেয়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠিয়েছে ।

এলাকাবাসী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই বাড়িতে হানা দেয়। হয়তো বৃদ্ধা দুর্বৃত্তদের চিনে ফেলায় জবাই করে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

নিহতের স্বামী আব্দুল মন্নান জানান দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমার স্ত্রীকে জবাই করে আলমারি ও শোকেসের তালা ভেঙ্গে প্রায় দশ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আর কি কি খোয়া গেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। নিহত তাজিয়া বেগম দুই পুত্র সন্তানের জননী। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান গলাকাটা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

চার ছাত্রহত্যার বিচারে অগ্রগতি নেই, আপসের অভিযোগ

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি