হোম > সারা দেশ

অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা মো. গোলাম আলী ও গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, গোকর্ণ হাজি বাড়ির মো. সারোয়ার উদ্দিন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে হামলার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত