হোম > সারা দেশ

বরিশালে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া ও বাবুগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এবং উপজেলা শ্রমিক লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদেও ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার রাতে থানা পুলিশ উপজেলা শ্রমিক লীগের সদস্য আলমগীর শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র সরকার জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন লস্করকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা

সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শহীদ আবু সাঈদের ভাইয়ের খোলা চিঠি

নিকলীতে বিএনপি-আ.লীগ মিলে লুটছে বালু, ভাঙছে নদী

সরিষাবাড়ীতে নিজেদের টাকায় রাস্তা সংস্কার করছেন বিএনপি নেতারা

মির্জাগঞ্জে ফসলি জমির মাটি কেটে জলাশয় তৈরির অভিযোগ

আমার দেশ-এর প্রতিনিধির পা কেটে নেওয়ার হুমকি

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা

অবৈধ মার্কেট নির্মাণ করে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা