হোম > সারা দেশ

জামায়াত আ.লীগের চেয়েও খারাপ: দুলু

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও খারাপ। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙালকলসি ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় দুলু বলেন, আগামী জাতীয় নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত প্রচার চালাচ্ছে তাদের ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, তারা নাকি বেহেশতের টিকিট দেয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, থাকবে জামায়াত।

তিনি বলেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। আমার সঙ্গে দু’জন হাফেজ ২০-৩০ বছর ধরে রয়েছেন। আমাদের থেকে বড় ‘ইসলামিক’ আর কে হতে পারে?’

এ সময় উঠান বৈঠকে বিএনপির জেলা উপজেলা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা