হোম > সারা দেশ

স্কুলে খাবার পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

দেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও মনোযোগ বাড়াতে নতুন করে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলার মধ্যে নাসিরনগর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই কর্মসূচি চালুর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কর্মকর্তাদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত রোববার প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। যা বাস্তবায়ন হলে স্কুলে খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা।

এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্কুল চলাকালে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি দুধ, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল প্রদান করা। সপ্তাহে রোববারে বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে।

এই বিষয় নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বাড়াবে। শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকবে এবং অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহও বাড়ে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি