হোম > সারা দেশ

বিএসএফের ঠেলে পাঠানো ৬ ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জে আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এই ছয় নাগরিক বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। প্রায় দুই মাস ধরে তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন।

৬ ভারতীয়কে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী ও শিশুসহ এই ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জে এসে অবৈধভাবে বসবাস শুরু করেন। এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয়। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং ভারতের নাগরিক।

আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব