হোম > সারা দেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে, রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও মাহে রমজানের স্বাগত মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং মাঠ থেকে একটি স্বাগত মিছিল বের করে উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্ত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভা করা হয়।

পথসভায় বক্তরা, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন।

জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ শাখার সহকারী সহকারী সেক্রেটারি মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর উপজেলার সাবেক আমীর মিনহাজ উদ্দিন, ঢাকা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি মোস্তাক আহমেদ, নবাবগঞ্জ থানা পশ্চিম জামায়াতের আমীর মাওলানা হারুন-অর-রশিদ। সমাপণি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাহবুবুর রহমান, রমিজ উদ্দিন মাস্টার, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ