হোম > সারা দেশ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ ও পাটগ্রাম

ঝিনাইদহের মহেশপুর ও লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মোট ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে মহেশপুর সীমান্ত দিয়ে ৯ জন ও পাটগ্রামের সীমান্ত দিয়ে ৩ জন অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টা করে।

পাটগ্রাম প্রতিনিধি জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকায় সীমান্ত অবৈধভাবে পারাপারের সময় শিশুসহ একই পরিবারের ৩ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি আটক করে।

গতকাল বৃহস্পতিবার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট সীমান্তে এলাকায় তাদের আটক করে অবৈধ অনুপ্রবেশের ধারায় মামলা দায়ের করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- শ্রী অনিল চন্দ্র (২৮), পিতা: শ্রী সুধির চন্দ্র; শ্রীমতি লিপিরানী (২৫), স্বামী: অনিল চন্দ্র; এবং শ্রীমতি অর্ন্বপূন্না (০৩), পিতা: অনিল চন্দ্র (শিশু)। আটককৃতরা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ী নাওদাবাশ এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ প্রতিনিধি জানান, ঝিনাইদহ মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে বাঘাডাঙ্গা ও খোসালপুর বিওপির পৃথক অভিযানে ৭ বাংলাদেশিকে আটক করে বিজিবি। এছাড়া বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাঘাডাঙ্গা বিওপির অন্য এক অভিযানে দুজনকে আটক করা হয়। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃত নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে এবং পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, মামলার মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ