হোম > সারা দেশ

নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঢাকার ধামরাই উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফ্রেরুয়ারি) সকালে ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ী মাঠ থেকে শুরু করে বিকেল পর্যন্ত ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এই মহড়ায় উপজেলার প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিপি) অংশগ্রহণ করেন।

এই মহড়ায় সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ধামরাই বাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছিয়ে দেওয়ায় ছিল যৌথবাহিনীর মূল লক্ষ্য।

যৌথ বাহিনীর পক্ষে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন, ধামরাই উপজেলার প্রতিটি নাগরিকের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক আবস্থানে আছে। এছাড়া সাধারণ জনগণকে যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সহায়তার আহ্বান জানান।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি