হোম > সারা দেশ

১২ ফেব্রুয়ারির নির্বাচন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই

গাজীপুরে নির্বাচনি জনসভায় আল্লামা মামুনুল হক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের রায় দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ অতীতের অন্যায়, লুটপাট ও দুঃশাসনের অবসান ঘটাতে চায়।

রোববার রাতে গাজীপুরের শ্রীপুর পৌর মুক্তমঞ্চে গাজীপুর-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হকের (রিকশা প্রতীক) নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিগত সময়ে দেশের মানুষ বারবার রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। ২০২৪ সালের আন্দোলনের গতি ধারণ করে দেশের তরুণ প্রজন্ম এবার ভোটাধিকার প্রয়োগে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর দেশে প্রকৃত ভোটের পরিবেশ ছিল না—রাতের আঁধারের নির্বাচন, একতরফা ও ডামি প্রার্থীর নির্বাচন হতে হতে একটি প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। “১৭ বছর আগে যাদের বয়স ১৮ ছিল, এখন তাদের ৩৫—কিন্তু তারা জীবনে ভোট দিতে পারেনি,”—বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাস ও গুন্ডামির বিরুদ্ধে, জুলাইয়ের আন্দোলনের চেতনা স্থায়ী করার নির্বাচন এবং বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ বিদায় করার নির্বাচন।’

মামুনুল হক বলেন, “বাংলাদেশের রাজনীতির ওপর দুটি বড় অভিশাপ ভর করেছে—একটি সন্ত্রাস ও গুন্ডামি, অন্যটি লুটপাট ও দুর্নীতি। ক্ষমতার রাজনীতি করতে গিয়ে কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচন করে এবং নির্বাচিত হওয়ার পর সেই টাকা সুদে-আসলে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করে।”

তিনি দাবি করেন, এবারের নির্বাচন হবে শহীদদের রক্তের মর্যাদা রক্ষার নির্বাচন। “ভোট বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ প্রমাণ করবে—এ দেশে আর সন্ত্রাস ও লুটপাট চলবে না,”—বলেন তিনি।

১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা এহসানুল হক বলেন, “আমি এই মাটির সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার অঙ্গীকার। দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমি আপনাদের দোয়া ও ভোট প্রত্যাশা করছি।”

গাজীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয় ওলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিসবাহ, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী কৌশিক আহমেদ, গাজীপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমিন এবং সদর উপজেলা আমীর আলাউদ্দিন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত সেনা-পুলিশ-র‍্যাব

যত ষড়যন্ত্রই হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে: এ কে আজাদ

দাঁড়িপাল্লা স্লোগানে প্রকম্পিত নীলফামারীর কিশোরগঞ্জ

কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল

দাঁড়িপাল্লা বিজয়ী হলে অফিস-আদালতে ঘুস লেনদেন করতে দেবোনা

লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলায় জামায়াতের বিশাল মিছিল

ঘের লুট করা, সন্ত্রাসী, চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ কর্মী

উখিয়া–টেকনাফ মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির বিকল্প নেই

ছাতকে দাঁড়িপাল্লার সমাবেশ জনসমুদ্রে পরিণত