হোম > সারা দেশ

তারেক রহমানের সঙ্গে সাচিং প্রুর সাক্ষাৎ

জেলা প্রতিনিধি, বান্দরবান

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা আর পারিবারিক সম্পর্কের এক মেলবন্ধন দেখা গেল বিএনপির গুলশান কার্যালয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী মম চিং। সাচিং প্রু জেরী অত্যন্ত শ্রদ্ধার সাথে দুহাত তুলে তারেক রহমানকে অভিবাদন জানান। বিএনপি চেয়ারম্যানও আন্তরিকতার সাথে হাত বাড়িয়ে দেন এবং কুশল বিনিময় করেন। রাজনীতির এই শিষ্টাচারপূর্ণ মুহূর্তটি উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে।

এই সাক্ষাতে রাজনীতির বাইরেও উঠে আসে গভীর আবেগ। সাচিং প্রু জেরীর সহধর্মিণী মম চিং প্রায় দুই যুগ আগের পুরানো স্মৃতিচারণ করেন।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের দুর্গম পাহাড়ের ভয় জয় করে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করায় অনন্য ভূমিকা রেখেছেন সাচিং প্রু জেরী। তার এই আকাশচুম্বী জনপ্রিয়তার মুখে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্যত কোণঠাসা হয়ে পড়েন। ফলে আনুপাতিক হারে বিপুল ব্যবধানে জয়লাভ করেন সাচিং প্রু জেরী।

উল্লেখ, সাচিং প্রু জেরীর পিতা অংশৈ প্রু চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী। বাবার সেই সততা আর দেশপ্রেমের ধারা বজায় রেখে সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবানের মানুষ বেছে নিয়েছেন তার যোগ্য সন্তান সাচিং প্রু জেরীকে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা