হোম > সারা দেশ

স্কুলের মাঠে পড়েছিল বিদেশি শর্টগান

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহনে মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিদেশি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লালমোহন থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার। এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মাঠ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।

এতে বলা হয়, কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাডমিন্টন র‌্যাকেটের ভেতরে একটি শর্টগান পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিদেশি শর্টগানটি উদ্ধার করা হয়। সেখানে কোন গুলি পাওয়া যায়নি।

পুলিশ সুপার বাবুল আখতার বলেন, গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র খোয়া যায়। স্কুলে পাওয়া অস্ত্র সেই অস্ত্র কি-না তা খতিয়ে দেখার জন্য শর্টগানটি পুলিশ বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ