হোম > সারা দেশ

যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির

আতিকুর রহমান নগরী

পাইলট তৌকির ইসলাম সাগর

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে রাজশাহীর সপুরা কবরস্থানে বিকাল সাড়ে ৫টায় দাফন করা হবে। তার আগে রাজশাহী উপশহর ইদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

নিহত পাইলটের মামা রফিকুল ইসলাম মঙ্গলবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে তার (তৌকির) কবর। সোমবার মৃত্যুর খবর শোনার পর তৌকিরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে।

এদিন সকাল থেকেই শুরুর হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। সকাল ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানের মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।

তৌকিরের মামা বলেন, প্রথম জানাজা ১২টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টায় আকাশ পথে রাজশাহীর উদ্দেশে রওনা হবে। পরে রাজশাহী বিমান বন্দর থেকে নগরীর উপশহরে ভাড়া বাসায় কিছুক্ষণের জন্য তৌকিরকে নেওয়া হবে। আত্মীয় স্বজনের এক নজর দেখার পর রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এর আগে সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এ তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

তার আগে সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

শ্রমিক দিবস দিয়া আমাগো কি অইবো?

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

তলিয়ে গেছে ১৬০০ হেক্টর জমির পাকা ধান

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি

তারাগঞ্জে ৪০০ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক

আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩