হোম > সারা দেশ

পর্যটককে আটকে রেখে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্লু বার্ড নামের একটি আবাসিক হোটেলের কক্ষে এক পর্যটককে আটকে রেখে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ও হোটেলের ভাড়াটিয়া মালিক মো.বেল্লাল হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে মহিপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পর্যটক তুহিন। তিনি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে।

গ্রেফতারকৃত তিনজন হলেন- যুবদল নেতা মো. বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) ও শাকিল (২৪)। তবে মামলার অপর আসামি মো. ইউসুফ হাওলাদার (২৭) এখনো পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্লু বার্ড হোটেলের ১০২ নম্বর কক্ষে তুহিনকে তালাবদ্ধ করে মারধর করা হয় এবং তার কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একইসঙ্গে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে বন্দি করে রাখা হয়।

জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তুহিন পুলিশের সহযোগিতা চান। এরপর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে।

ভুক্তভোগী পর্যটক তুহিন জানান, চারদিন আগে তিনি ব্লু বার্ড হোটেলে দৈনিক ১ হাজার টাকা ভাড়ায় উঠেছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ ৪ দিন শেষে তার কাছে ১২ হাজার টাকা দাবি করে। তুহিন ওই অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারা তাকে মারধর করে অর্থ ছিনিয়ে নেয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, ‘ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। যুবদলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন: এ্যানি