হোম > সারা দেশ

মানিকগঞ্জের খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গতকাল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের কল্যাণপুর বাজারে এক দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে । একই সঙ্গে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

দোয়া মহফিল, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)। তিনি বলেন, "বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস রাত-দিন কাজ করে যাচ্ছে। বিএনপির ঘোষিত ৩১ দফার অন্যতম এক দফা হলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।"

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইয়াহিয়া মোল্লা, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিমু খান মেম্বার, খলসী ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু খালিদ ডন, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাচ্চু, বাঁচামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাইয়ুম,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য জাকির হোসেন লিটন, তেজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের সভাপতি মো: সেলিম মিঞা, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

এ সময় বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি