হোম > সারা দেশ

ধানের ট্রাকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

তাঁরা হলেন-শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে শেরকোল ইউনিয়নের রাণীনগর স্লুইসগেট এলাকা থেকে দুই ট্রাক ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।

এ সময় ধানের মালিক আবু বক্কর ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধানের মালিক আবু বক্কর বলেন, ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। রাতেই থানায় মামলা করেছি।

সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ